কিশোরগঞ্জে চাল আত্মসাতের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে কটিয়াদীতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে জেলা পরিষদের সদস্য কামরুজ্জানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামরুজ্জামান কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন ফুলবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তিনি তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, জেলা পরিষদ কর্তৃক বাংলাদেশ সরকারের (এডিপি) থেকে করোনা সংকটে থাকা অসহায় ও কর্মহীন ৪৫০জন পরিবারের ত্রাণ বরাদ্দ দেয়া হয়। প্রতি একজনের জন্য বরাদ্দ দেয় ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ২টি সাবান ও ২টি মাস্ক।

সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও তার প্রতিনিধি হিসেবে পরিকল্পনা কর্মকর্তা (পিআইও)কে উপস্থিত রেখে ত্রাণ বিতরণের নির্দেশনা দেয় হয়। কিন্তু তাদের কাউকে না জানিয়ে প্রতি প্যাকেটে ২-৩ কেজি করে চাল আত্মসাৎ করেন গ্রেফতারকৃত কামরুজ্জামান।

এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২শ প্যাকেট উদ্বার করে। এসময় শুধু ২৬টি প্যাকেটে চাল দেয়ার পরিমাণ সঠিক থাকলেও বাকি ১৮৭টি প্যাকেটে ১০কেজিরও কম করে চাল দেয়ার সত্যতা খুঁজে পাওয়া যায়। পরে ১৮৭টি প্যাকেটের চাল জব্দ করে পুলিশ। এসময় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকতারুন নেছা, মডেল থানার (ওসি) এম এ জলিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম প্রমুখ।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর