প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শুক্রবার দুপুর পর্যন্ত) আরও ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৪,৫৭৬ জনে।
ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার এ তথ্য জানিয়েছে।
এছাড়াও প্রাণঘাতী এই ভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৫৯৯ জন। গতকাল বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৪,৬১৮ জন।
এর আগে গত বুধবার দেশটিতে আক্রান্ত হয়েছিল ৪,৬০৫ জন। আর গত মঙ্গলবার ছিল ৫২৫২জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১,০৮,৬৯২ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস