পটুয়াখালীতে সরকারি চাল বাহিরে বিক্রি, আওয়ামীলীগ নেতা আটক

পটুয়াখালীতে ১০ টাকা কেজির সরকারি চাল কার্ডধারীর কাছে বিক্রি না করে বাহিরে বিক্রি করার দায়ে ডিলার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ বলেন, ডিলার ইব্রাহীম সরকারি আদেশ অমান্য করে ১০ টাকা কেজির সরকারি চাল সে কার্ড ধারীর কাছে বিক্রি না করে অন্য দুই জন ক্রেতার কাছে ৩ বস্তা চাল বিক্রি করে। ওই ক্রেতাদের কাছে চাল পাওয়া যায়।

ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কতৃপক্ষ (খাদ্য বিভাগ) অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখনও লিখিত অভিযোগ পাইনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর