চট্টগ্রামে আরও একজন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩৪

চট্টগ্রামে নতুন করে একজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। শুক্রবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা.শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আজ শুক্রবার ৯১টি নমুনা পরীক্ষা করে ২জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বিআইটিআইডি। এর মধ্যে একজন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অন্যজন নোয়াখালীর বাসিন্দা।

প্রসঙ্গত, বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১২১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৫৭ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪, নোয়াখালীতে তিনজন এবং লক্ষ্মীপুরে ১৯ জন ও ফেনীতে একজন। চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর