যশোর বেনাপোল বারপোতায় ফেন্সিডিল সহ গ্রেফতার-২

যশোর বেনাপোলে বারোপোতা কেষ্টপুর গ্রাম থেকে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ খোকন হোসেন(৩৮)ও শাহবক্স মোড়ল(৪২) নামে দুইজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।শুক্রবার(১৭ই এপ্রিল)বিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, ঝিকরগাছা গ্রামের মৃত আব্দুল সাত্তার এর ছেলে খোকন হোসেন(৩৮) ও খুলনার জেলার মৃত ওসমান গনির ছেলে শাহবক্স মোড়ল(৪২)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে,শুক্রবার বিকালে (এসআই)নাজমুল হোসেন ও (এসআই)রোকনুজ্জামান বারোপোতা কেষ্টপুর গ্রামে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেন।

তিনি আরো বলেন,আগামীকাল শনিবার(১৮ই এপ্রিল)যশোর বিজ্ঞ আদালতে মাদকসহ আসামীদের সোপর্দ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর