চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে গার্মেন্টসকর্মীরা

করোনার চলমান পরিস্থিতিতে জীবিকার তাগিদে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস, মাইক্রোবাস বন্ধ থাকায় সব বাধা উপেক্ষা করে বিকল্প পথে ছুটছে মানুষ। বরিশালের নথুল্লাবাদে ঢাকাগামী যাত্রীদের লাইন দেখা গেছে।

ঢাকাগামী যাত্রীরা জানান, সরকার ছুটি ঘোষণা করার পর তারা দেশের বাড়িতে ফিরেছিল। তবে আগামীকাল থেকে গার্মেন্টস ও কতিপয় বেসরকারি কোম্পানির অফিস খোলার ঘোষণা দিয়েছে। এখন চাকরি টিকিয়ে রাখতে তাদের কষ্ট করে কখনও পায়ে হেঁটে, ট্রাকে চেপে আবার ভাড়ায়চালিত হোন্ডাযোগে বাড়তি ভাড়া গুণে গন্তব্যে যেতে হচ্ছে।

অন্যদিকে বিভিন্ন গার্মেন্টসের ছুটি শেষ হওয়ায় রবিবার ঢাকামুখী মানুষের ঢল দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। সবার চোখেমুখে করোনার ভয় স্পষ্ট। তবুও তারা জীবিকার পাশাপাশি চাকরিটা বাঁচাতে ছুটে যাচ্ছে সব বাধা উপেক্ষা করে।

এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করা নগর গোয়েন্দা পুলিশের এসআই সুজিত কুমার বলেন, তারা চেষ্টা করছেন যাতে করে মানুষের ভিড় না হয়।

কেবল বরিশাল নগরী নয়, জেলার অন্যান্য উপজেলায় থাকা বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা ঢাকার উদ্দেশে যাত্রা করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর