রায়গঞ্জে কর্মহীন ও দুস্থ্যদের পাশে হৃদয়

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও দুস্থ্য মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা সম্প্রীতি মঞ্চের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়।

তিনি তার ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় নেতৃবৃন্দদের মাধ্যমে প্রতিদিনের ন্যায় শুক্রবার (১৭ এপ্রিল ২০) দিনভর রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১ শতাধিক কর্মহীন ও দুস্থ্য পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন।

দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা,আলু,লবন, সাবান ও তেল। এর আগে তিনি সাধারণ মানুষের মাঝে জীবাণুনাশক হাত ধোয়া সাবান বিতরণ সহ বিভিন্ন এলাকায় জীবানুনাষক ঔষুধ স্প্রে করেন।

এ বিষয়ে আবুল কালাম আজাদ হৃদয় রাজধানী থেকে মুঠোফোনে জানান, করোনা প্রতিরোধী যুদ্ধে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন আমাদের সমাজের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

এই মানুষগুলো তাদের কাজ বন্ধ রেখে বাসায় বসে আছেন, আর এরকম চলতে থাকলে সামনে তাদেরকে আরও বেশি দূর্ভোগে পড়তে হবে। তাই আমি প্রতিদিন রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছি।

বাংলাদেশ আ’লীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি এলাকায় মানুষের পাশে আছে সার্বক্ষনিক। এরই ধারাবাহিকতায় তাদের বিপদে পাশে দাঁড়াতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে একত্রিত হয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে। তাহলেই আমরা এই সংকটময় সময়টাকে ভালোভাবে পার করতে পারবো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর