৮০ শতাংশ করোনা রোগীর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না : স্বাস্থ্যমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ৮০ শতাংশের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনা আক্রান্তের ৮০ পারসেন্টের বেশি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। অন্যদের অক্সিজেন সাপোর্ট ও কিছু ওষুধ লাগতে পারে।”

মন্ত্রীর এই কথায় সায় দেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, “আক্রান্তদের শতকরা ৩২ ভাগের হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছিল না। বিভিন্ন কারণে তাদের হাসপাতালে যেতে হয়। সামাজিক কারণে তারা বাড়িতে থাকতে পারেন না বলে হাসপাতালে যেতে হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর