করোনা আতঙ্কে গ্রামে ঢুকতে না দেয়ায় নব দম্পতির আত্মহত্যা!

করোনা আতঙ্কে গ্রামে ঢুকতে বাধা দেয়ায় এক নবদম্পতি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার(১৬ এপ্রিল) ভারতে জঙ্গলের ভেতর গাছের ডালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারা।

আত্মঘাতী দুজন হলেন- অশোক কুমার ও তার স্ত্রী। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, চার মাস আগে বিয়ে করেন অশোক। সম্প্রতি কাজের খোঁজে স্ত্রীকে নিয়ে উত্তরাখণ্ড থেকে পাঞ্জাব যান তিনি। করোনার কারণে ফিরে এলেও গ্রামে ঢুকতে পারেননি অশোক।

এরপর গ্রামের বাইরে একটি স্কুলে আরও কয়েকজনের সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন অশোক কুমার ও তার স্ত্রী। তাদের কোনো করোনা উপসর্গ না থাকলেও বাইরে থেকে আসায় কোয়ারেন্টাইনে থাকতে হয়।

কিন্তু গ্রামের লোকেরা তাদের নিজেদের ঘরে ঢুকতে না দেয়ায় অবসাদ থেকেই স্ত্রীকে নিয়ে তিনি উত্তরাখণ্ডের তিপ্পারপুর গ্রামের পাশের জঙ্গলে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার কোয়ারেন্টাইন সেন্টার থেকে স্ত্রীকে নিয়ে পাশের জঙ্গলে যান অশোক। পরে একটি গাছের ডাল থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তবে তাদের মৃত্যুর পেছনে আর কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর