দামুড়হুদায় সরকারি বরাদ্দকৃত ত্রান সামগ্রী বিতরণ

দেশে মহামারী করোনা ভাইরাসের কারণে ভ‚মিহীন অসহায় খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সহায়তা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদে ৩০০ জন বিভিন্ন পেশার কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা উপজেলা সমবায় কর্মকর্তা ট্যাগ অফিসার মোঃ হারুন অর রশিদ, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোজাফফর হোসেন, তরিকুল ইসলাম, আনারুল হক, রায়হান আলী,সিতাব আলী মিনারুল হক, দেলেরা খাতুন সহ সকল ইউপি মেম্বার গন এবং চৌকিদার উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর