ভুঞাপুরে লকডাউন মানছে না জনগন

ভূঞাপুরে দুটি গ্রামে ৪ জন করোনা রোগী শনাক্ত এবং ২ গ্রাম লক ডাউনে রয়েছে। তবুও মানুষকে সচেতন করা যাচ্ছে না। মানছে না কোনো লক ডাউন।

উপজেলার জিগাতলা গ্রামে ৩ জন ও সাফলকুড়া গ্রামে ১ জন করোনা আক্রান্ত হওয়ার ফলে ঐ গ্রাম দুটিসহ পুরো উপজেলা লক ডাউনে রয়েছে। তবু শুক্রবার বামনহাটা হাটে মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।

এ বিষয়ে ভুঞাপুর উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভিন জানায় আমরা গেলে কাউকে পাওয়া যায় না। চলে এলে আবার জমায়েত হয়। জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা করে না বলেই এমনটি হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর