সাতক্ষীরায় দুই কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে আটক ১

সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে দুই কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল জবার শেখ (৬০) নামের এক লম্পটকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাটকেলঘাটা থানায় দুই শিশুর মধ্যে এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর বিকালে তাকে আটক করা হয়।

লম্পট আব্দুল জব্বার শেখ তালা উপজেলার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামের মৃত কেরামত শেখের ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত ১৪ ই এপ্রিল দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামের আব্দুল জবার শেখ তার প্রতিবেশি ওই দুই কন্যা শিশুকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে যৌন হয়রানি করে।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় কিছু মোড়ল মাতব্বর দুই দিন ধরে রফাদফার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মধ্যে এক শিশুর মা শুক্রবার দুপুরে থানায় মামলা দায়েরের পর বিকালে আসামী আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, শিশু যৌন হয়রানির অভিযোগে আটকৃতর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-২ তারিখ-১৭.০৪.২০২০।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর