করোনা ভাইরাসের সারা দেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই সময়ে সবচেয়ে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষগুলো। প্রতিদিন বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে ওইসব মানুষের পাশে দাড়াচ্ছে।
পাকুন্দিয়া উপজেলা একটি কৃষি নির্ভর উপজেলা। এ জেলার ৭০ ভাগ মানুষই কৃষি কাজ করে। বর্তমানে দেশের এ দুর্যোগে বিপাকে পড়েছে এ অঞ্চলের কৃষকরা। মাঠ ভরা ফসল আছে কিন্তু তাদের মনে শান্তি নেই। বাজারে নেই ক্রেতার দেখা। তাই নিজেদের জমিতেই নষ্ট হচ্ছে ফসল।
যারা বিভিন্ন ত্রান বিতরণ করেন, তাদের প্রতি একটি অনুরোধ জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান। “ইউএনও পাকুন্দিয়া” নামে আইডি থেকে পোস্টে জানানো হয়, “ বেসরকারি পর্যায়ে যারা ত্রান সামগ্রী প্রদান করছেন, তাদেরকে চাল ডালের পাশাপাশি কৃষকদের নিকট হতে ক্রয়কৃত সবজি ত্রান হিসেবে প্রদানের অনুরোধ করছি”

বার্তা বাজার/এস.আর