কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে রামু উপজেলার গর্জনিয়া এলাকার পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগী ছিল বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আব্দুর রহমান।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মহিউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে শ্বাস কষ্ট নিয়ে এক নারীকে হাসপাতালে আনা হয়। অবস্থা বেগতিক দেখে তাকে আইসোলেশনে নিয়ে চিকিৎসা শুরুর আগেই ওই নারী মারা যায়।
তিনি আরো জানান, মৃত দেহের (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে আসলে তার দেহে করোনা ভাইরাস ছিলো কিনা।
কেএ/বার্তাবাজার