সাভারে মোট ৪ জন করোনা পজিটিভ!

ঢাকার সাভারে এ পর্যন্ত মোট ৪ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুইজন এবং আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার একজন সহ আজ মোট তিনজন করোনা পজিটিভ শনাক্ত হলেন।

আক্রান্ত ওই তিনজন হলেন- সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন পিওন, স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ইন্টার্ণ ডাক্তার এবং শ্রীখন্ডিয়া গ্রামের এক ব্যক্তি।

এর আগে, গত ১৪ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন। এই নিয়ে সাভার উপজেলায় মোট চারজন করোনা পজিটিভ শনাক্ত হলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মিঠুর বরাত দিয়ে বিষয়টি জানা যায়।

এব্যাপারে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আজ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে দুইজন স্বাস্থ্যকর্মী এবং আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় একজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে সাভারে মোট ৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল।

ছবি:বার্তাবাজার।

গণমাধ্যমকে তিনি আরও জানান, আক্রান্ত রোগীদের উপজেলা পরিষদের অ্যাম্বুলেন্স করে মিরপুর লালকুঠি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমি নিজেই তাদেরকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসেছি। এই ঘটনায় শ্রীখন্ডিয়ার আক্রান্ত ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, শ্রীখন্ডিয়ায় আক্রান্ত রোগীকে রিসিভ করার সময় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে উপস্থিত ছিলেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মিঠু জানান, গত ১৪ এপ্রিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে থাকায় আমাদের হাসপাতালের আরও দুইজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

একজন এখানে কর্মরত পিওন এবং অপরজন ম্যাক্স থেকে সদ্য পাস করা ইন্টার্ণ চিকিৎসক যিনি এখানের জরুরী বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া আশুলিয়ায় একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

গণমাধ্যমকে তিনি আরও জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্তদের দুজনের মধ্যে কোন উপসর্গ না থাকলেও করোনা পজেটিভ হওয়ায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছিলো।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিসক করোনা পজেটিভ হওয়ায় হাসপাতালটির চিকিৎসক, নার্স, স্টাফসহ মোট ৪২জনের এবং আশুলিয়া থেকে করোনা উপসর্গ থাকা একজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এই ৪৩ জনের নমুনার মধ্যে নতুন করে ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর