করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন সেই সাংবাদিক

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া যমুনা টেলিভিশনের সেই সাংবাদিক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আক্রান্ত হওয়ার ৯ দিন পর তিনি ও তার শশুর বাসায় ফিরেন। তবে সেই সাংবাদিকের করোনা দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও তার শশুরের রিপোর্ট এখনো পজিটিভ। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই এসব তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ৯ দিন পর দ্বিতীয় নমুনায় আমার নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে আমার শশুর আব্বার আবারও পজেটিভ রিপোর্ট এসেছে। তিনি বেশ ভালো আছেন এখন। হাসপাতালে আরও ৭ দিন থাকার কথা থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারনে সন্ধ্যায় বাসায় ফিরেছি আমরা দু’জন। বাসাতেই কিছুদিন কোয়ারেন্টাইনে থাকবো। তৃতীয়বার নমুনা পরীক্ষাতে পুরোপুরি মুক্তি মিলবে বলেই বিশ্বাস করি, সেজন্য আল্লাহ’র কাছে দয়া প্রার্থণা করছি। পরিবার পরিজন,বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী সবাই দোয়া করেছেন,পাশে ছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি,দোয়া রইলো সবার জন্য।’

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুমনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল এক সংবাদকর্মীর করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমকে জানিয়েছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর