পঞ্চগড়ে প্রথম করোনা রোগী শনাক্ত

পঞ্চগড়ে এই প্রথম একজন করোনা রোগী সনাক্ত হয়েছে।তিনি একজন নারী। তার বয়স ৪২ বছর। তার বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলায়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তার করোনা পরিক্ষার রিপোর্ট আসে। পরে তার করোনার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

জানা যায় গত ৬ এপ্রিল সে ঢাকার মিরপুর এলাকা হতে তার নিজ গ্রামের বাড়িতে আসে। পরে তার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে জেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যালে পাঠায়।

পরে আজ তার করোনা শনাক্তের রিপোর্ট আসে। তবে সে এখনো হোম কোয়ারেন্টাইনে আছে। তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে।

জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে এক নারীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে। তবে সে তেঁতুলিয়া উপজেলার তার নিজ গ্রামের বাড়িতে পর্যবেক্ষনে আছে। তবে সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান এ বিষয়ে এখনি বিস্তারিত বলতে রাজি হননি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর