নদীর তীরে পড়েছিল খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর তীর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো কেউ চুরি করেছিল। পরিস্থিতি অনুকুলে না থাকায় তা আত্মসাৎ করতে পারেনি

আজ শুক্রবার(১৭ এপ্রিল) দুপুরে পরিত্যক্ত চালের বস্তাগুলো জব্দ করে চন্দনবাইশা তদন্ত কেন্দ্র পুলিশ।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কামালপুর ইউনিয়নের রৌহাদহ টিটুর মোড় এলাকায় যমুনা নদীর তীরে ৯ বস্তা (৪৫০ কেজি) চাল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান শাকিব। বস্তাগুলো দেখতে পেয়ে তিনি থানায় খবর দেন। পরে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবদুল বারিক চালের বস্তাগুলো জব্দ করেন।

এএসআই আবদুল বারিক জানান, বিকাল পর্যন্ত জব্দ চালের মালিকের সন্ধান পাওয়া যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর