প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষে পঞ্চগড় জেলাকে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন পঞ্চগড় জেলাকে লকডাউনের ঘোষণা দেন।
তিনি বলেন,আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে জেলায় লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। তবে জরুরী পরিসেবায় নিয়োজিত সবকিছু চলাচল স্বাভাবিক থাকবে।
কেএ/বার্তাবাজার