এবার করোনার থাবায় আক্রান্ত হলো শেরপুরের ২ চিকিৎসক। গতকালের পাঠানো নমুনার ফলাফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই মেডিকেল অফিসারের ফলাফল পজেটিভ এসেছে।
আজ ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগের ডাঃ মোবারক হোসেন এই তথ্য জানান।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, বৃহস্পতিবার শেরপুর থেকে করোনা সন্দেহে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।
এদের মধ্যে প্রথম সেশনে আসা ফলাফলে ওই ২ চিকিৎসকের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। এছাড়া শুক্রবার জেলা থেকে আরও ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আক্রান্ত ওই দুই চিকিৎসককে স্থানীয় আইসোলেশন ওয়ার্ডে ভর্তির প্রস্তুতি চলছে। এছাড়া ওই ঘটনায় তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্থগিত করে লকডাউন এবং ওই ২ চিকিৎসকের সংস্পর্শে থাকা ২৫ জন স্টাফকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবং এই নিয়ে শেরপুরে মোট আক্রান্ত ১৫জন।
কেএ/বার্তাবাজার