করোনা ক্ষতিগ্রস্থদের জন্য ১০ টাকায় দিনের সদাই

করোনার প্রভাবে মাগুরার মহম্মদপুরে মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে তিন কেজি চাল, এক কেজি আলু, এক হালি ডিম, এক প্যাকেট লবণ, ২৫০ গ্রাম করে ডাল, পেঁয়াজ ও রসুন। বাস্তবিক অর্থে এটি রূপকথা বলে মনে হতে পারে।

কিন্তু এটি সত্য ঘটনা। ‘১০ টাকার সদাই’ নামের এ ধরনের প্যাকেজ নিয়ে এই প্রথমবারের মতো করোনার কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় একদল যুবক। এলাকার প্রায়৭শটি পরিবার এই প্যাকেজের আওতাভুক্ত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ১০ টাকার সদাইয়ের সমন্বয়ক বলেন, “অসহায় মানুষের চাহিদার তুলনায় সহায়তা অপ্রতুল হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিম্ন মধ্যবিত্তদের মধ্যে যারা সাহায্য-সহযোগিতা পাচ্ছে না—এমন পরিবারকে ১০ টাকার সদাইয়ের সদস্যরা খুঁজে বের করে এক দিনের সদাইয়ের ব্যাগ তুলে দিচ্ছেন।

আর এসব অসহায় মানুষরা এটাকে যেন ত্রাণ মনে না করেন—সে কারণে তাঁদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলিয়ে যাওয়ার চেষ্টা করবো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর