বরিশালে এক আওয়ামী লীগ নেতার গুদাম থেকে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ৭ হাজার ৬৮০ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যামাণ আদালত। এসময় ওই আওয়ামী লীগ নেতাকে ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতার নাম ইউসুফ আলী। তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের উত্তরপাড় বাজারে ইউসুফ আলীর গুদামে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আবদুল্লাহ সাদীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আবদুল্লাহ সাদীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউছুফ আলীর গুদামে অভিযান চালিয়ে ৭ হাজার ৬৮০ কেজি উদ্ধার করা হয়। চাল কালোবাজারি করার অপরাধে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস