শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভাতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে কর্মহীন অটোচালক, রিক্সাচালক, ভ্যানচালক, শ্রমজীবী ও অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী দিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জুয়েল আকন্দ।
১৮ এপ্রিল শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি কলেজ মাঠ, নার্সারি মাঠ ও জুয়েল একাডেমি মাঠে পৃথকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ওইসব খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবান ইত্যাদি।
সহায়তা প্রাপ্তরা জানান, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। ওই পরিস্থিতিতে খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে তাদের কিছুটা হলেও খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে। তারা উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দের এ মহতি উদ্যোগের প্রশংসা করেন।
কেএ/বার্তাবাজার