২৫শ’ পরিবারকে ত্রাণ বিতরণ করলেন বেনজির আহমেদ এমপি

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের ফলে সারা দেশের মতো ঢাকার ধামরাই উপজেলাও কার্যত লকডাউন অবস্থায় থাকায় দুঃস্থ, অসহায় ও রোজগারহীন পরিবার দূর্বিষহ অবস্থায় রয়েছে।

ইতোমধ্যে এসব পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। ইতিপূর্বে কয়েকদফায় তিনি ব্যক্তিগত অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে সাত হাজার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

ছবি:বার্তাবাজার।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) তিনি ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার নান্নার, সুয়াপুর, রোয়াইল, সুতিপাড়া ও গাংগুটিয়া ইউনিয়নের ২৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু ও তেল বিতরণ করেন।

ছবি:বার্তাবাজার।

এই খাদ্য সামগ্রী বিতরণকালে আলহাজ্ব বেনজির আহমেদ এমপি’র ব্যক্তিগত সহকারী এবং ওই পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখেই এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ছবি:বার্তাবাজার।

এব্যাপারে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা জানান, আজ (শুক্রবার) ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ এমপি’র অর্থায়নে উপজেলার নান্নার, সুয়াপুর, রোয়াইল, সুতিপাড়া ও গাংগুটিয়া ইউনিয়নের ২৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমি ব্যক্তিগতভাবে সকালে এসব ত্রাণ সামগ্রী গুছিয়ে দেবার সময় নিজে উপস্থিত ছিলাম। পরে এমপি সাহেবের ব্যক্তিগত সহকারীর উপস্থিতিতে নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যানগন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ওইসব খাদ্য সামগ্রী প্রদান করেন।

গণমাধ্যমকে তিনি আরও জানান, এই করোনা ভাইরাস মহামারি কেটে না যাওয়া পর্যন্ত গণমানুষের নেতা বেনজির আহমেদ রোজগারহীন এসব অসহায় পরিবারের মাঝে এভাবে খাদ্য সহায়তা প্রদান করে যাবেন। এছাড়া, ধামরাই উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ (জি আর) যাতে সুষ্ঠুভাবে অসহায় মানুষের হাতে পৌঁছায় সেব্যাপারেও আমাদের মাননীয় সংসদ সদস্যের কঠোর নির্দেশনা দেয়া আছে। আমরা সকলে তার ওই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।

প্রসঙ্গক্রমে ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা আরও জানান যে, তিনি নিজেও তার ব্যক্তিগত অর্থায়নে দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার কায়েত পাড়ায় ১০০ অসহায় পরিবারের মাঝে তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর