করোনা সংক্রমণে ইউরোপ-আমেরিকার চেয়ে আমরা ভালো আছি: সেতুমন্ত্রী

করোনা সংক্রমণে ইউরোপ আমেরিকার তুলনায় আমরা এখনো ভালো অবস্থানে রয়েছি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করতে পারলে এই সংকটের কালো মেঘ কেটে যাবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আজ আক্রান্ত। এরমধ্যে বাংলাদেশের অবস্থা ৭৪তম। ‘আজকের এ দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। এ সময়ে বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর রূপ মোকাবিলা করা। আমরা জেনেশুনে যেন এমন মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই।’

তিনি বলেন, এ লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। এলড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলা আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’

মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার গঠন করা হয়। সে দিনই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। মহাদুর্যোগ করোনাভাইরাসের কারণে আজকের দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করতে না পারলেও আমাদের চেতনায়-বিশ্বাসে এই ঐতিহাসিক দিনটির তাৎপর্য চিরভাস্বর হয়ে থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর