পাকুন্দিয়ায় পত্রিকা বিক্রেতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে ১২ জন পত্রিকা বিক্রেতার মধ্যে (খাদ্যসামগ্রী) উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে ১২ জন পত্রিকা মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের প্যাডের মাধ্যমে গত ৯ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান বারাবর আবেদনের প্রেক্ষিতে ১২ জন পত্রিকা বিক্রেতার হাতে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা মো, রওশন করিম, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক এম, এ হান্নান, হুমায়ুন কবির, আবু হানিফ, নাজমুল হুদা, এজেন্ট শরিফুল ইসলাম সহ পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর