গত বছর ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে সবার সন্দেহ চীনের দিকেই। করোনা ভাইরাস প্রকৃতি সৃষ্ট নয় বরং মানবসৃষ্ট জৈব রাসায়নিক বোম বলে অভিযোগ করেছেন অনেকে।
এবার প্রাণঘাতী এই ভাইরাসকে মানবসৃষ্ট ভাইরাস বলে দাবি করছেন এইচআইভি’র (এইডস) আবিষ্কারক লুক মন্টাগনিয়ার।
যদিও শুরু থেকেই চীন বলে আসছে করোনা ভাইরাস প্রকৃতির পরিবর্তনের ফসল। উহানের এক বন্য প্রাণীর বাজার থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি। তবে এ নিয়ে এখন পর্যন্ত একাধিকবার অভিযোগ উঠেছে।
এইডসের আবিষ্কারক ড. লুক মন্টাগনিয়ার করোনাকে মানবসৃষ্ট উল্লেখ করে বলছেন, করোনা মানুষের তৈরি ভাইরাস। ভাইরাসটি দুর্ঘটনাবশত ল্যাব থেকে বাইরে এসেছে। এরই মধ্যে চীনা গবেষকরা স্বীকার করেছেন তারা এইচআইভির ভ্যাকসিন তৈরিতে করোনা ভাইরাস ব্যবহার করেছে।
নোবলে বিজয়ী এ চিকিৎসকের মতে, উহানের ল্যাবে করোনা ভাইরাস তৈরি হয়েছে এবং সেই সাথে তারা এইডস রোগের ভ্যাকসিন তৈরিতে কাজ করছিল। ল্যাবটি মূলত করোনা ভাইরাস তৈরির জন্য প্রচলিত বলছে লুক মন্টাগনিয়ার।
এক সাক্ষাতকারে ড. লুক মন্টাগনিয়ার আরো বলেন, আমার সহকর্মীদের সাথে আলোচনা করে আরএনএ ভাইরাসটির জিনোমার বিবেরণ যত্ন সহকারে বিশ্লেষণ করেছি। ভারতীয় গবেষকরা এরই মধ্যে বিশ্লেষণের ফলাফল সামনে আনার চেষ্টা করেছেন যেখানে দেখা গেছে এইচআইভি ভাইরাসের জিনোম এইচ আইভি ভাইরাসের পর্যায় ধারণ করেছে। কিন্তু চাপের মুখে তারা অনুসন্ধানের ফল সামনে আনতে ব্যর্থ হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস