লোক ভাড়া করে ত্রাণের জন্য বিক্ষোভ করা হচ্ছে: তথ্যমন্ত্রী

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী ১ লাখ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তার পরেও রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে বিক্ষোভ করে ত্রাণের দাবী করা হচ্ছে বলে মমতব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে মিন্টু রোডের সরকারি বাসায় বর্তমান পরিস্থিতি নিয়ে দেয়া বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ গত কয়েকদিনে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন স্থানে ত্রাণের জন্য বিক্ষোভ করা হচ্ছে। কিন্তু আজকেই খবরে প্রকাশিত হয়েছে সরকারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে বিক্ষোভের অনেকগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল’

তিনি বলেন, এই যখন ব্যবস্থা করা হয়েছে তখন প্রতিদিন বিএনপির পক্ষ থেকে সমালোচনা করা হয়। আর কয়েকটি ফটোসেশন করা হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ত্রাণের পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কথা চলে এসেছে, বাংলাদেশের ৭০ হাজারের বেশি স্থানীয় সরকারের প্রতিনিধি আছে, সেখানে কিছু লোক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। একটি ঘটনাও আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রী কঠোর হস্তে (এসব) দমন করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর