শরীয়তপু‌রে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

শরীয়তপু‌রের নড়িয়া উপ‌জেলায় করোনার উপসর্গ নিয়ে ব্যাং‌কের পিয়ন (১৮) মারা গেছে। তার বা‌ড়ি ও আশপা‌শের ৩০টি বা‌ড়ির লোকজনসহ তার সংস্প‌র্শে আসা সকল‌কে হোম কোয়া‌রেন্টাইনে রাখা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে উপ‌জেলার চামটা ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের চামটা এলাকায় নিজ বা‌ড়ি‌তে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর সকাল ১০টার দি‌কে করোনা পরীক্ষার জন্য ওই ব্যা‌ক্তির নমুনা সংগ্রহ ক‌রে‌ছে উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপা‌শি এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. মো. শ‌ফিকুল ইসলাম রাজিব।

এ ব্যাপা‌রে ন‌ড়িয়া উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, দুই-তিন‌ দিন যাবত ওই ব্য‌ক্তির জ্বর। গতকাল বৃহস্প‌তিবার (১৬ এপ্রিল) রাতে জ্বরের সা‌থে শ্বাসকষ্ট দেখা দেয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ ক‌রা হ‌য়ে‌ছে। করোনা পরীক্ষার জন্য তা আইইডি‌সিআরে পাঠা‌নো হবে। বাদ জুম্মা ন‌ড়িয়া উপ‌জেলা ইসলামিক ফাউ‌ন্ডেশন গ‌ঠিত ক‌মি‌টি‌ তার দাফন সম্পন্ন ক‌রা হ‌য়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর