মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান, পুলিশের এএসআই কিশোর চন্দ্র সরকারকে (৩৫) গুলি করে এক যুবককে হত্যার দায়ে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া থেকে তার বন্ধুর বাসা থেকে আটক করা হয় তাকে।
আটককৃত কিশোর সরকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকার নারায়ন সরকারের ছেলে। সে অনেকদিন ধরে গাজীপুর-১ আসনের সাংসদ মুক্তিযুদ্ববিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পার্শ্ববর্তী আজগানা এলাকার মহিন ও শহিদুল নামের দুই যুবককে গুলি করে। এতে ঘটনাস্থলেই শহিদুল মারা যায়। গুরুতর আহত মাহিনকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
এরপর থেকেই পালিয়ে যায় কিশোর। শূক্রবার দুপুরে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে গুলি চালানোর কারোন।
বার্তাবাজার/এসজে