ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৩২ বছর। তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা।
আজ (শুক্রবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নতুন করে শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন।
এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।
বার্তা বাজার/এম.সি