মুন্সীগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ১৩ জন

মুন্সীগঞ্জে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মুন্সীগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭ জন। এই সব রোগী কোন না কোন ভাবে নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে আসা রোগী দ্বারা সংক্রামিত। গত কাল যদিও কোন রোগী মারা যাননি, তবে এ জেলায় এখন পর্যন্ত ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বমোট ৩৭ জন।

আক্রান্তরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকার এক তরুণী (১৮), মুক্তারপুর এলাকার নারী(৫৪) এবং বিনোদ পুর এলাকার পুরুষ(৪৫)।
সিরাজদিখান উপজেলার আবিরপাড়া এলাকার এক তরুণী(২০), ইছাপুরা এলাকার একজন পুরুষ (৫০) ও ইসলামপুর এলাকার একজন পুরুষ(৪০)। লৌহজং উপজেলার নাগের হাট এলাকার পুরুষ(৪৮) ও কলমা গোড়াকান্দা এলাকার এক পুরুষ(৪৫)। শ্রীনগর উপজেলার গোল্ডেন সিটি এলাকার পুরুষ(৩৫) ও তাঁর স্ত্রী(২৫) এবং ফৈনপুর এলাকার নারী (২৫)। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স(৫০) এবং টঙ্গিবাড়ী উপজেলার ধামরন এলাকার এক পুরুষ(৩৭)।

নতুন আক্রান্তরা অধিকাংশই পুরোনোদের সংস্পর্শে এসে হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর