সরকারি চাল গোপনে বিক্রয়কালে চালসহ আটক ২

ফরিদপুরের ভাঙ্গায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল গোপনে বিক্রয়কালে জব্দ করে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের আলমগীর মোল্লার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

এঘটনায় ভ্যানচালক আলমগীর মোল্লা ওরফে কালা ও মওলাদাদ ফরাজীকে আটক করা হয়।

এসময় সহকারী কমিশনার(ভূমি) মো. আল আমিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান জানান, হতদরিদ্রদের চাল চোরাইভাবে বিক্রয়কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাড়িটি তল্লাাশি চালিয়ে হাতেনাতে চালের বস্তাগুলো জব্দ করে ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউ,পি সদস্য লিটু মোল্লাকে আটক করার চেষ্টা চলছে। এদের বিরুদ্বে মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর