করোনাভাইরাসের এই দুর্যোগে মনে রাখতে হবে এই লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষায় হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) নিজ সরকারি ভবনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, করোনার ভাইরাসের এই দুর্যোগে জাতি হিসেবে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। বিভাজনের পরিণতির কারণে ভাইরাসের মোকাবেলা করা ভয়ংকর হবে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ঘরে থাকি ইনশাল্লাহ জয় আমাদের হবেই।
এছাড়া ত্রাণ নিয়ে ওবায়দুল কাদের জানান, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।
কাদের আরও বলেন, যারা ফ্রন্টলাইনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে, চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সেনাবাহিনী র্যাব ও গণমাধ্যমর সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
বার্তাবাজার/এমকে