প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাউল শিল্পী কামরুজ্জামান রাব্বি

করোনা মহামারির এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রিয় বাউল শিল্পী কামরুজ্জামান রাব্বি

নিজ উদ্যোগে ১৫০ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাব্বি। বৃহস্পতিবার রাজশাহীর দূর্গাপুর উপজেলার আড়ইল, বড়ইল, কিশমত বগুড়া ও কার্তিকপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল ও সাবান।

ছবি: সংগৃহীত

কামরুজ্জামান রাব্বি বলেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবে দরিদ্র হয় না, তারা আসলে পরিস্থিতির শিকার। এমন দুর্যোগের সময় সবারই একে অপরের সহযোগিতায় নিজেকে মেলে ধরা উচিত। ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময়ই চাই দেশের দরিদ্র ও অসহায় মানুষ যেন সবসময় ভালো থাকে। আর সেই জায়গা থেকেই আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছি অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থাকার।’

উল্লেখ্য, ‘আমিতো ভালো না ভালো লইয়া থাইকো’ গানটি গেয়ে বাউল শিল্পী কামরুজ্জামান রাব্বি অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর