মাহামারি করোনা ভাইরাসে দেশের প্রথম মৃত্যুর ঘটনা ঘটে মিরপুরের টোলারবাগ এলাকায়। এর মাঝেই ভাইরাসটি সমগ্র মিরপুরে ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৭ এপ্রিল) আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় ২৪ ঘন্টায় ঢাকা শহরে দেশের মোট আক্রান্তের ৪৬ ভাগ রয়েছে। এরমাঝে ১১ ভাগই মিরপুরে।
ব্রিফিংয়ে আইইডিসিআরের মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, দেশে মোট আক্রান্তের ৪৬ ভাগ ঢাকা শহরের। ২০ ভাগ নারায়ণগঞ্জের। আর বাকি দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
ঢাকায় মোট আকারন্তের শতকরা ১১ ভাগই মিরপুরের বাসিন্দা। মিরপুরের পরে আছে মোহাম্মাদপুরের স্থান। এরপরে নগরীর বিভিন্ন যায়গায় আক্রান্তের হার অবস্থা করছে। তার মাঝে উত্তরাতেও আশংকা জনক হারে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২৬৬ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৯ জন। মোট সুস্থ ৫৮ জন।
বার্তাবাজার/এসজে