দেশে গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের মাঝে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন অপেক্ষাকৃত কম বয়সীরা। প্রতিদিনের মত শুক্রবার (১৭ এপ্রিল) আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআরের মহা পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, দেশে গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের মাঝে, ২১ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি। এই বয়সীদের মাঝে আক্রান্তের হার শতকরা ২১ ভাগ। এরপরেই অবস্থান করছে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। তারা আছে শতকরা ১৯ ভাগ নিয়ে। গত ২৪ ঘন্টায় যারা আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগেরই বয়স ২১ থেকে ৫০ এর মধ্যে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২৬৬ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৯ জন। মোট সুস্থ ৫৮ জন।
বার্তাবাজার/এসজে