গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কমেছে ৭৫, মৃত বেড়েছে ৫ জন

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৬ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১৫ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। মোট মৃত্যু হয়েছে ৭৫ জনের।

শুক্রবার(১৭ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

দেশে গত ২৪ ঘন্টায় ৭৫ জন কম আক্রান্ত হলেও মারা গেছেন ৫ জন জন বেশি।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২৬৬ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৯ জন। মোট সুস্থ ৫৮ জন।

এর আগে, বৃহস্পতিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর