বান্দরবানে গুলিতে নিহত ১, অপহৃত ২

দুর্বৃত্তদের গুলিতে বান্দরবানে মংসাই মারমা নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। একইসাথে অপহরণের শিকার হয়েছে আরও ২ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) জেলার রোয়াংছড়ি উপজেলার কানাইজো পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই ব্যাক্তি বাঘমারা এলাকা থেকে কানাইজো পাড়ায় যাচ্ছিলেন। রাস্তার পাশে আগে থেকেই ওৎপেতে অস্ত্রধারী সন্ত্রাসীর তার পথ আটকে ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করে। সাথে সাথেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

গুলিতে নিহত মংসাই জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিল। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। সূত্র-যমুনাটিভি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর