করোনা পরিস্থিতিতে অভাবের তাড়নায় হটলাইন ৩৩৩-এ কল করে খাদ্য সামগ্রী চাওয়ায় অসহায় কৃষককে মেরে রক্তাক্ত করা সেই পাষণ্ড চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নাটোরের লালপুরের অর্জুনপুর-বরুমহাটি (এবি) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সাত্তারকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি সেলিম রেজা।
উল্লেখ্য, এই ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের সহজ সরল কৃষক শহিদুল ইসলামসহ প্রায় ৩০০ জন করোনা সংক্রমণ পরিস্থিতিত কর্মহীন হয়ে যান। টিভিতে দেখতে পান ৩৩ এ ফোন করলে খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে। যার কারণে ১০ এপ্রিল ৩৩৩ নম্বরে ফোন করে নিজের ও প্রতিবেশীদের জন্য খাদ্য সহায়তা চান।
৩৩৩ থেকে খাদ্য সহায়তার আশ্বাস দিইয়ে সেখান থেকে লালপুরের ইউএনও কে জানানো হয় বিষয়টা। পরে ইউএনও নির্দেশ দেন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তাদেরকে খাদ্য সহায়তা দেয়ার জন্য। এর দুদিন পর ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে কৃষক শহীদুলকে ডেকে আনিয়ে মারধর করেন।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সারাদেশেই ব্যাপক সমালোচনা হতে থাকে।
এ বিষয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান আ. সাত্তারের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ করেন।
বার্তাবাজা্র/এসজে