স্কুল ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবাসহ ২ কিশোরকে আটক করেছে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ। তাদেরকে আটকের বিষয়ে গণমাধ্যমকে শুক্রবার (১৭ এপ্রিল) জানান আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।
ওসি জানান, গোপয়ান সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পুলিশ অভিযানে নামে। আনোয়ারা-বাঁশখালী সড়কের সরকার হাট এলাকা থেকে এই দুই কিশোরকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশী করে ২ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।
আটক দুই কিশোর হলেন, কক্সবাজারের টেকনাফের মোঃ ইউনুছ (১৬) ও আনোয়ার শাকের (১৫)। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি
বার্তাবাজার/এসজে