ফেনীতে প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। তিনি ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করেন। তার বয়স ২৮ বছর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।

সিভিল সার্জন বলেন, গত ২৫ মার্চ ওই ব্যক্তি ঢাকা থেকে ফেনীর ছাগলনাইয়ায় তার গ্রামে আসেন। জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি ফেনীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি।

তিনি আরও জানান, রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, ওই রোগীকে স্বাস্থ্য বিভাগ আইসোলেশনে এনে চিকিৎসা দেবে। পরিস্থিতি বিবেচনায় গ্রামটি লকডাউন করা হতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর