করোনা: গণনায় ভুল ছিল চীনের, মৃতের সংখ্যা বাড়লো ৫০ ভাগ

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর কর্তৃপক্ষ জানিয়েছে ইতোপূর্বে তারা মোট মৃতের যে ঘোষণা দিয়েছিল তাতে কিছুটা ভূল আছে। সরকারি ভাবে দেয়া তথ্য মতে শহরটিতে আরও ১ হাজার ২৯০ জনের ম্ররত্যু কথা বলা হয়। এই নিয়ে শহরটিতে মোট মারা গেছে ৩৮৬৯ জন।

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার (১৭ এপ্রিল) একটি পোস্টে উহান প্রশাসনের তরফে গণনায় ভুল স্বীকার করে ওই প্রদেশে মৃতের সঠিক সংখ্যা জানানো হয়েছে।

উহানে মৃতের সংখ্যা বাড়ার জন্য করোনা সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ হাজার ৬৩২। বৃদ্ধি ঘটল ৩৯ শতাংশ। বেজিংয়ের তরফে এ দিন এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

চীনের উহান থেকেই কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে গোড়া থেকেই সংশয় প্রকাশ করেছে পশ্চিমী দুনিয়া। উহানে মৃতের সংখ্যা নিয়ে সরকারি বিবৃতিও মেনে নিতে পারেনি অনেক দেশ। অভিযোগ ছিল, করোনা সংক্রমণে উহানে আরও বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেই সংখ্যাটা গোপন করা হচ্ছে। খবর: সিএনএন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর