নিখোঁজের ১ বছর পর টুইটারে দেখা দিলেন সৌদি রাজকন্যা!

সৌদি রাজপরিবারের সিংহাসন নিয়ে ঝামেলা বেশ কয়েক বছর ধরেই খবরের শিরোনামে। যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার চাচাতো বোন রাজকন্যা বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজকে গত বছর অপহরণ করেছেন বলে জানা গিয়েছিল। এক বছর তার কোনো খোঁজ না থাকার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) টুইটারে তার সাড়া পাওয়া গেছে।

যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের কাছে পাঠানো এক টুইট বার্তায় নিজের সাজা মাফ করে দেয়ার অনুরোধ জানান বাসমাহ।

গত বছর সৌদি থেকে পালিয়ে সুইজারল্যান্ড গিয়ে চিকিৎসা করাতে চাইলে তিনি অপহৃত হন। এরপর নকল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে তাকে জেলা পাঠানো হয়। কারাগারে তার ফোন ব্যবহার করার কোন অনুমতি না থাকায় তার পক্ষ থেকে টুইটারে লেখা হয়, বর্তমানে আমাকে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে। আমার শরীরের অবস্থা ভালো না, যা আমাকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলছে। আমার চিকিৎসা জরুরী।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর