ময়মনসিংহে প্রথমবারের মত ৬০ বছর বয়সী এক বৃদ্ধ করোনা্ক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ গত সপ্তাহ থেকে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে তার মৃত্যু হয়।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম বলেন, বৃহস্পতিবার ভোর থেকে প্রচন্ড শ্বাসকষ্টে ভোগা ওই বৃদ্ধকে আইসিইউতে নিয়ে অক্সিজেন দেয় হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ার পরে বিকালের দিকে তিনি মারা যান।
ময়মনসিংহ জেলায় নতুন করে আরও ৮ জনের করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে।
বার্তাবাজার/এসজে