চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বজল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বজল আহমেদ নগরের পাহাড়তলী থানার সাড়াইপাড়ার বাসিন্দা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে তার মৃত্যু হয়।
বিআইটিআইডি সূত্রে জানা গেছে, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনা ভাইরাস পরীক্ষায় তার রিপোর্টে পজেটিভ আসে।
বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী বলেন, নিউমোনিয়ার ও শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রোগীটির করোনা শনাক্ত হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/এমকে