১৯৬ বোতল তেল ও ৭৩ বস্তা চিনিসহ আটক ৫

ট্রেডিং করপোরেশোন অব বাংলাদেশ বা টিসিবির ১৯৬ বোতল সয়াবিন তেল ও ৭৩ বস্তা চিনিসহ ৬ জনকে টক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধায় তাদেরকে আটক করা হয়।

সূত্র জানায়, জেলার নবীগঞ্জ্ব জগনাথপুর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ আসে স্থানীয় ইনাতগঞ্জ বাজারে লালাপুর গ্রামের নোমান হোসেন কালোবাজারের টিসিবির পণ্য বিক্রি করছেন। পরে সেখানে উপজেলা প্রশাসন উপস্থিত হয়ে টানা ৫ ঘন্টাবিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ মজুদ সয়াবিন তেল ও চিনি উদ্ধার করে।

এ সময় এলাকার জনসাধারণ চোরাকারবারি নোমান হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে।

অভিযানে নবীগঞ্জের ইউএনও বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ওসি ইফতেখার চৌধুরীসহ দুই থানার পুলিশ সদস্যরা।

অভিযানে জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজার থেকে ৭৩ বস্তা চিনি, ১৯৬ বোতল সয়াবিন তেল ও টিসিবির ১৫টি খালি বস্তা জব্দ করে প্রশাসন। ইনাতগঞ্জ বাজারের কালোবাজারি নোমানকে গ্রেফতার করতে না পারলেও তার সহযোগী ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নোমানের ছোট ভাই আমান হোসেন (৩০), দোকানের কর্মচারী লিংকন রায়(৩০), সিরাজ মিয়া(৪০), আব্দুল কালাম (৩০) ও বটপাড়া গ্রামের কুতুব উদ্দিনের পুত্র আবুল কালাম (৪২)।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, আমাদের কাছে খবর আসে ব্যবসায়ী নোমান হোসেন খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রি করছেন সরেজমিনে এসে আমরা সত্যতা পাই। পাশের জগন্নাথপুর থানায় তার একটি গুদাম ঘর থাকায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করি। জগন্নাথপুর ও নবীগঞ্জ উভয় থানায়ই মামলা করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর