৮ হাজার পরিবার পাবে বিএনপি নেতা এনাম’র উপহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২(পটিয়া)আসনে ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম করোনা পরিস্থিতিতে সৃষ্ট মানবিক বিপর্যয়ে নিম্ন ও মধ্যবিত্ত ৮ হাজার পরিবারের মাঝে আগামী রবিবার উপহার সামগ্রী বিতরণ করবেন।

বার্তা বাজার কে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা এনামুল হক এনামের একান্ত আস্থাভাজন দিদারুল আলম চৌধুরী।দিদারুল আলম আরও জানান, প্রাথমিকভাবে এই উপহার পটিয়া উপজেলায় মানুষের ঘরে ঘরে পৌঁছানো হবে।পর্যায়ক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি উপজেলায় বিতরণ করা হবে।নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর এই উপহার মানুষের কাছে পাঠানোর প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর