ত্রাব দিবে বলে লোভ দেখিয়ে ৮ বছরের প্রতিবন্দ্বী শিশুকে পদ্মার বাঁধে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাজবাড়ি সদর উপজেলায় ঘটা এই ঘটনায় আহত শিশুটিকে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দা এলাকা পদ্মার পাড়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই ঘটনাটি ঘটে। একই এলাকার শামছু মোল্লার ছেলে লালমিয়া মোল্লা এই ধর্ষণের একমাত্র অভিযুক্ত বলে জানা গেছে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারে তাদের এই মেয়েটিকে ত্রাণ দেয়ার লোভ দেখিয়ে পদ্মার পাড়ে নিয়ে যায় ধর্ষক লালমিয়া। সেখানেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়িতে এসে শিশুটি সব ঘটনা জানালে বৃহস্পতিবারই বিকেলের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এমন দূর্যোগের সময় তারা মেয়ে নিয়ে হাসপাতালে ছুটাছুটি করছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম বলেন, অসহায় প্রতিবন্ধী শিশুটিকে লালমিয়া নামের একজন ধর্ষণ করেছে শুনেছি। আমি এই ঘটনার সুষ্ঠূ বিচার সাপেক্ষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
রাজবাড়ি সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করা হয়। ধষিত শিশুটি বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ঐদিন রাতেই শিশুটির পরিবভার বাদী হয়ে লালমিয়ার নামে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। ধরষক পলাতক আছে। তাকে ধরার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে