মাওলানা সাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা

ভারতের দিল্লির তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দিল্লি পুলিশের মামলার ভিত্তিতে মাওলানা সাদ ও তার ট্রাস্টের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) দায়ের করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা তাবলিগ জামাতের আর্থিক ব্যবস্থাপনা তদন্ত করছেন। পিটিআই জানায়, এরই মধ্যে তারা ব্যাংক থেকে কাগজপত্র জোগাড় করেছেন। প্রতিষ্ঠানের দেশি-বিদেশি আর্থিক উৎস নিয়ে তদন্ত করছে এজেন্সিটি।

মাওলানা সাদের বিরুদ্ধে পুলিশ প্রাথমিকভাবে বড় জমায়েতের অভিযোগ এনেছিল। সেখান থেকেই ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

শিগগিরই সাদকে হাজিরার নির্দেশ দেওয়া হবে। কোয়ারেন্টাইন শেষ হলে সোমবার তার তদন্তে যোগ দেওয়ার কথা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর